প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন ৪ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৩, ১৬:০৫আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৬:১৩

কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশের বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ মার্চ ঢাকা থেকে কাতারের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন।

তিনি বলেন, ‘কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওই সম্মেলনে যোগদান করতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।’

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান মহাপরিচালক সেহেলি সাবরিন।

বাংলাদেশ ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় বলে তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতি ১০ বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে জাতিসংঘ সম্মেলন হয়। এর আগের সম্মেলন হয়েছিল ২০১১ সালে।

এই সম্মেলনে ২০২২-৩১ পর্যন্ত একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করা হবে এবং আগামী ১০ বছর পর আবারও এই সম্মেলন হবে বলে ফরিদা ইয়াসমিন জানান।

তিনি আরও জানান, আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। মসৃণ ও টেকসই উত্তরণের জন্য কোভিডসহ অন্য যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সে বিষয়ে আমাদের বক্তব্যে উল্লেখ থাকবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম