‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১৮:৪৮আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সুফল পেতে বিজ্ঞান শিক্ষায় দক্ষ হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক  কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।

শনিবার (৪ মার্চ) মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন নির্মাণ, বৃত্তি, উপবৃত্তি প্রদান, আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এর আগে পরিবেশমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুড়া-সমনবাগ রাস্তা (৭ নং খাসিয়া পুঞ্জি লিংক রোড) এবং জুড়ী উপজেলার গোয়ালবাড়ী-এফডাব্লিউসি হতে পশ্চিম গোয়ালবাড়ী রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/আরআইজে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম