জয় বাংলা কনসার্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন দর্শকসারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১২:১০আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:৩৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে অনুষ্ঠিত হলো জয় বাংলা কনসার্ট। হাজারো তরুণের উচ্ছ্বাসে, আর  সুরের  মুর্ছনায় বুধবার সন্ধ্যায় মেতে ওঠে ঢাকার আর্মি স্টেডিয়াম। কনসার্ট দেখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও উপস্থিত ছিলেন দর্শকসারিতে।

জয় বাংলা কনসার্ট দেখতে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান তাঁর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

জয় বাংলা কনসার্ট দেখতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি ভবনে মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’ এর যুব প্ল্যাটফর্ম  ‘ইয়াং বাংলা’ এই কনসার্টের আয়োজন করে। কোভিড-১৯ মহামারির জন্য গত দুই বছর এই আয়োজন বন্ধ ছিল। ২০১৫ সাল থেকে এই কনসার্ট হচ্ছে। এবার সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করলো ইয়াং বাংলা। মূলত নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা জন্যই কনসার্ট  আয়োজন করা হয়।

জয় বাংলা কনসার্টের আয়োজকরা

এটি সাধারণত প্রতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়। তবে পবিত্র শবে বরাতের কারণে এবছর অনুষ্ঠানটি ৮ মার্চ স্থানান্তর করা হয়।

দর্শকদের উচ্ছ্বাসে যুক্ত হন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি

কনসার্টে স্বনামধন্য স্থানীয় ব্যান্ড আর্টসেল, এভয়েড রাফা, লালন, চিরকুট, ক্রিপ্টিক ফেট, কার্নিভাল, মেঘদল, নেমেসিস এবং আরেক্টা রক ব্যান্ড গান পরিবেশন করে।

জয় বাংলা কনসার্টে দর্শকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুও

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফর শেষে বুধবার বিকালে ঢাকা ফেরেন। কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধির দিকে) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দেন।  সূত্র: বাসস।

জয় বাংলা কনসার্ট

আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট

/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম