মাহফুজ আনামের বিরুদ্ধে মামলায় সম্পাদক পরিষদের নিন্দা ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২৭

সম্পাদক পরিষদ শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সমন্বয়ে গঠিত সংগঠন সম্পাদক পরিষদ।
বুধবার সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের উপস্থিতিতেই ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এই নিন্দা প্রস্তাব ও প্রতিবাদলিপি গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।
প্রতিবাদলিপিতে বলা হয়, সম্পাদক পরিষদের সভা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬৬টি মামলায় ৮২ হাজার ৬৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
সভা মনে করে, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা আশা করি, মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং এ ব্যাপারে সব মহলের শুভ বুদ্ধির উদয় হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক এম শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নূরুল কবির, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঢাকা ট্রিবিউন এর সম্পাদক জাফর সোবহান।

/এসএম /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম