ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৮:৫০আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮:৫০

প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

রবিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে এই প্রথম দ্বিপক্ষীয় কোনও সিরিজে (২-০) ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়েছেন সাকিব-শান্তরা।

শুরুতে টসে জিতে ব্যাট করে ইংল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১০ উইকেটে হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে  ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগাররা। ১১৮ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৮.৫ বলে ৬ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৬ উইকেটে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের