৪৬টি ইউপিতে নির্বাচন: মধ্যরাতে বন্ধ হচ্ছে প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১৯:৩৫আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:৩৫

আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ৪৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি পদে উপনির্বাচন হবে। নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় মঙ্গলবার মধ্যরাতে (রাত ১২টা)  প্রচার শেষ হচ্ছে। এরপর সব ধরনের প্রচার বন্ধ করতে হবে প্রার্থী ও তাদের সমর্থকদের।

ইসির যুগ্ম সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ১৬ মার্চ ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির ৭২টি পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ নির্বাচন, কয়েকটি উপজেলার পাঁচটি পদে উপ ও পুননির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং বিভিন্ন পৌরসভার ৯টি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনি প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ১৬ মার্চ সকাল ৮টায়। তাই প্রচার বন্ধ করতে হবে ১৪ মার্চ (মঙ্গলবার) মধ্যরাত ১২টায়।

এছাড়া নির্বাচনি ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে কোনও ধরনের মিছিল, শোভাযাত্রা, পথসভা বা প্রচার চালানো যাবে না। প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি এ আইন অমান্য করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পাবেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম