ফিলিপাইনে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:৩৪

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি ও ফিলিপিনো শিশু-কিশোরদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দিবসের শুরুতে বাংলাদেশ হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন। এরপর ফিলিপাইনের স্কুলশিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ উদ্দেশ্যে দূতাবাসের উদ্যোগে ম্যানিলার কেজন সিটিতে অবস্থিত ব্রিলিয়ান্ট জুনিয়র অ্যাকাডেমি ইন্টারন্যাশনাল স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।  প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুল ট্রাস্টি বোর্ডের সদস্যরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্কুল অধ্যক্ষ ক্রিস্টিন মেজকারস বলেন, ‘বাংলাদেশের জাতীয় শিশু দিবসে ফিলিপিনো শিশু কিশোরদের অর্ন্তভুক্তি এখানকার শিশুদের বাংলাদেশ সম্পর্কে জানতে আরও আগ্রহী করে তুলেছে।’

রাষ্ট্রদূত বোরহান উদ্দিন তার বক্তব্যে অত্যন্ত সহজ-সরল ভাষায় বঙ্গবন্ধুর জীবনী শিশুদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি একজন বিশ্বনেতা।’

বক্তব্য শেষে রাষ্ট্রদূত স্কুলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক