সজীব ওয়াজেদ জয়ের বর্ণনায় পঁচাত্তরে বঙ্গবন্ধুর জন্মদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৩, ২২:৩৯আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২:৩৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। সঙ্গে সেদিনের একটি ভিডিও জুড়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘সাধারণ মানুষ আর শিশুদের ভালোবাসায় সিক্ত কেমন ছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর জন্মদিন? যে ইতিহাস অন্ধকারে ছিল সুদীর্ঘ বছর ধরে।’ 

সেদিনের বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, ‘১৯৭৫ সালের মার্চের ১৭ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মদিনে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো রাস্তা ছিল তাঁর হাজার হাজার সমর্থক, দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের পদচারণায় মুখর। একসময় আমার নানা বঙ্গবন্ধু চলে আসলেন তাঁর বাড়ির গেটের কাছে, সেখানে দাঁড়িয়েই মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছিলেন তিনি। সাধারণ মানুষ আর বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করতে ভোলেননি জনতার নেতা।  

১৭ মার্চ, ১৯৭৫। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর অনেক ব্যস্ত একটি দিন ছিল উল্লেখ করে জয় লিখেছেন, ‘দেশের জন্য অবদান রাখা মানুষদের সেইদিন দেওয়া হয় বঙ্গবন্ধু পুরস্কার-১৯৭৪, বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাতের পর পরই বঙ্গবন্ধু ছুটে গেলেন তাকে শুভেচ্ছা জানাতে আসা স্কুলের শিশুদের কাছে। তারা গানে গানে আর কবিতা আবৃত্তি করে বঙ্গবন্ধুকে জানালো তাদের ভালোবাসা। একজন রাষ্ট্রপতি এমন সাদামাটাভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন, তা না দেখলে বোঝার উপায় নেই।’

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর, সামরিক শাসকেরা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এরকম অনেক তথ্য চিরতরে মুছে দেওয়ার চেষ্টা করেছিল, কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছিল উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়। তিনি লিখেছেন, ‘শেষ পর্যন্ত এরকম অনেক দুর্লভ ভিডিও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উদ্ধার করেছে বিভিন্ন উৎস থেকে, ইতিহাসের অনেক ঘটনা এখন জনসম্মুখে আসছে।’

স্বাধীনতার মাসে বাঙালি জাতির মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। 

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক