সংসদে অর্থমন্ত্রী

সরকারের শেষ অর্থ বছরের বাজেট হবে সাড়ে ৪ লাখ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৪

সংসদে অর্থমন্ত্রী বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ অর্থ ‍বছরের টার্গেট বাজেট সাড়ে ৪ লাখ কোটি টাকায় উন্নীত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এই সরকারের মেয়াদের শেষ দিকে ২০১৮-১৯ অর্থবছরে যে বাজেট দেব, তা হবে ৪ লাখ ৪০ হাজার কোটি থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকার। এ লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এ দেশের মানুষ এখন বিশ্বাস করে না যে, জীবন ধারণ কষ্টসাধ্য। তারা মনে করে জীবন ধারণের মান আরও ওপরে উঠবে। ২০৪১ সালের মধ্যে জীবনমান অনেক উন্নত হবে। তিনি বলেন, কিছু লোক আছে সর্বদাই রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকে। এই হার ১০ থেকে ১৪ শতাংশ। তারা হলেন প্রবীণসহ অসহায় কিছু লোক। তারা সবসময়ই রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকবেন। আমরা আস্তে-আস্তে সেই অবস্থায় চলে যাচ্ছি। এক সময় তারাই শুধু রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকবেন।
অর্থমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের সময় আমাদের দেশের ৭০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেন। এখন সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে ২৪ দশমিক ৮ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম