সৌদি ব্যবসায়ী ও কোম্পানির নতুন গন্তব্য বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ২২:২৩আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২২:২৩

সৌদি ব্যবসায়ী ও কোম্পানিগুলোর নতুন গন্তব্যস্থল এখন বাংলাদেশ। সৌদি বিনিয়োগকারীরা এখানে বিভিন্ন সুযোগ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল দুহাইলান।

মঙ্গলবার (২৮ মার্চ) দূতাবাসে সাংবাদিকদের সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে কেন আসতে চায় সে বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম বিষয় হচ্ছে—এখানে স্থিতিশীলতা এবং নিরাপত্তা আছে। এখানকার বিনিয়োগ আইন-কানুন ভালো—এটি বিনিয়োগকে সুরক্ষা দিয়ে থাকে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের সরকার অনেক সুবিধা দিয়ে থাকে।’

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং বহুমুখী জানিয়ে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শুধুমাত্র হজ, ওমরাহ, শ্রমবাজার বা সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মধ্যে সম্পর্কের নতুন ফোকাস হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ।’

তিনি জানান যে কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে ৬০ জনের বেশি সরকারি ও বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। ব্যবসায়ী দলটি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে এবং চারটি সমঝোতা স্মারক সই হয়েছে যার মাধ্যমে ১৪০ কোটি ডলার বিনিয়োগ হতে পারে।

সৌদি বিনিয়োগকারীদের আগ্রহের জায়গা হচ্ছে—গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিক, চিনি শিল্প ও পেপার শিল্প বলে জানান তিনি।

রেড সি গেট কোম্পানি

সৌদি আরবের রেড সি গেট কোম্পানি চট্টগ্রাম বন্দরে একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য আলোচনা চালাচ্ছে এবং এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে আমরা আশা করছি তারা এখানে তাদের কার্যক্রম শুরু করবে। বাংলাদেশি একটি প্রতিনিধিদল শিগগিরই সৌদি আরবে যাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আলোচনার জন্য।’

তিনি বলেন, ‘রেড সি কোম্পানি বাংলাদেশে ১২০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়।’

বাংলাদেশি ব্যবসায়ীরাও সৌদি আরবে গিয়ে ব্যবসা করতে পারে এবং সেটিকে সৌদি আরব স্বাগত জানায় বলে তিনি জানান।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের