পাকিস্তানে বাংলাদেশের নতুন হাই কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৫

তারিক আহসান শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা তারিক আহসানকে এবার পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাকে নতুন দায়িত্ব দিয়ে ইসলামাবাদ পাঠানো হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার সুহরাব হোসেইনের স্থলাভিষিক্ত হবেন তারিক আহসান। সুহরাবের দায়িত্বের মেয়াদ আগামী এপ্রিলেই শেষ হচ্ছে।
তারেক আহসান এর আগে নিউ ইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচে ছিলেন। তিনি হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশাল স্টাডিজে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন নিয়েও লেখাপড়া করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কূটনৈতিক পেশায় আসা এই কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা (আইও) উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম