অটিজমে অবদান রাখায় ১০ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান সম্মাননা পাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৭:০১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:১৫

অটিজমে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম, প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

নুরুজ্জামান আহমেদ জানান, এ বছর যে সকল ব্যক্তি-প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে, তারা হলেন—

ক্যাটাগরি

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি (৩ জন)। এ ক্যাটাগরিতে এনডিডি ট্রাস্ট আয়োজিত শেখ মুজিবুর রহমানের শৈশবকালের ওপর রচনা লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নাফি অন্তর। এছাড়া তিনি অভিনয়, আবৃত্তি ও উপস্থাপনা করেন। আরটিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফাবলিহা আজিম এবং ২০২২ সালে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁকা ছবিতে স্থান পাওয়া মো. তাইফ মোস্তফা।

ক্যাটাগরি

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন ৩টি প্রতিষ্ঠান এ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছে। এগুলো হলো— তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা (টিপিপিএস), নওগাঁর আমবাটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও আদিতমারি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।

ক্যাটাগরি

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন ৩ জন ব্যক্তি—মো. জিয়াউল হক, ডা. মো. জাকির হোসেন ও অধ্যাপক ডা. শাহীন আখতার এ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন।

ক্যাটাগরি

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ২ জন পিতা-মাতা এ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন। তারা হলেন—নুসরাত শারমিন এবং ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি।

ক্যাটাগরি

কেয়ারগিভার (২ জন)। মোছা. সোনিয়া আক্তার ও মনিকা মারীয়া রোজারিও এ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম