২য় দফায় ইউপি নির্বাচনের তফসিল

মনোনয়নপত্র জমার শেষ সময় ২ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১৭

দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন-২০১৬ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ‍জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত  নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছে। সেখান থেকে বৃহস্পতিবারই এসব নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
এ দফায় ৬৮৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির নির্দেশিত সময়সীমা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ ও ৬ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোট ৩১ মার্চ।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব রকিব উদ্দিন মণ্ডল জানান, দ্বিতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি আকারে জারি করবে।
এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল দেয় ইসি। ২২ মার্চ এসব ইউপিতে ভোট হবে। পরে সীমানা ও আইনি জটিলতায় ১৩ টি ইউনিয়ন পরিষদকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে ৭১০ ইউপির প্রাথমিক তালিকা থাকলেও একই ধরনের আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত ৬৮৪ ইউপির তালিকা ইসি চূড়ান্ত করে।

এবার সারাদেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ছয়টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি।

এর পরে যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

/ইএইচএস/টিএন/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম