ঈদের পর তিন দেশ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৬:৫৬আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৭:২১

ঈদের পর তিনটি দেশ সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলের শেষ সপ্তাহে টোকিও সফরের পরে বিশ্বব্যাংকের আমন্ত্রণে তার ওয়াশিংটন যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর পরপরই লন্ডনে রাজা চার্লসের সিংহাসন আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী। একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায়, গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর টোকিও সফর স্থগিত করা হয়। যা পরবর্তীতে এপ্রিলে নির্ধারিত হয়। জাপান সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সহযোগিতার ৫০ বছর উপলক্ষে ওয়াশিংটনে এক অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘৫০ বছরের অনুষ্ঠান ঢাকায় একটি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেটিতে অংশ নিতে পারেননি। এবারের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন।’

আগামী ৫ মে যুক্তরাজ্যে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যথোপযুক্ত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এ বিষয়ে সূত্রটি জানায়, রাজা চার্লসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা বেশি। কারণ, ওয়াশিংটন গেলে তিনি যুক্তরাজ্য হয়ে ফিরে আসেন।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম