‘ইভিএম চাচ্ছিলাম ভোটটাকে আরও সুষ্ঠু করার জন্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৭:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭:৩৮

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন। তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে ব্যালটে ভোট হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন পারবে সেটা। এর ফলে নির্বাচনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

সোমবার (৩ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক সভা শেষে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, পুরো জাতির প্রত্যাশা সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইভিএম চাচ্ছিলাম ভোটটাকে আরও সুষ্ঠু করার জন্য। আধুনিক প্রযুক্তি এটা। সেটার জন্যই গ্রহণ করতে চেয়েছিলাম। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ইভিএম ব্যবহারের। পাশের দেশে এটা হয়। এত অল্প সময়ের মধ্যে ইভিএম মেশিন জোগাড় করা কঠিন। আবার রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আর্থিক সংকটের কারণে আমাদের নানা চাপও সামাল দিতে হচ্ছে।

তিনি বলেন, বিএনপি মূল বিরোধী দল। তারা ভোটে আসুক। এই সিদ্ধান্তে নির্বাচনে আসতে সিদ্ধান্ত নিতে বিএনপির সহজ হবে। বিএনপিকে ভোটে আনার জন্য ইভিএম বাদ দিয়ে ব্যালটের সিদ্ধান্ত, এটা মনে হয় না।

আরও পড়ুন-

৩০০ আসনেই ভোট হবে ব্যালটে

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম