রাষ্ট্র চেতনার বেদিমূলে যেন আঘাত না লাগে:তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ২১:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৩:৫৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং বর্তমান সরকার এই স্বাধীনতা সবসময় বজায় রাখতে চায়। তিনি বলেন, ‘লক্ষ রাখতে হবে সংবাদের নামে যেন আমাদের রাষ্ট্র এবং মূল চেতনার বেদিমূলে আঘাত না হানা হয় এবং সংবাদকে আকর্ষণীয় করতে গিয়ে যেন কাউকে অপব্যবহার না করা হয়।’

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ সম্পাদক ফোরামের ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম সম্মানিত অতিথি হিসেবে এবং ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন স্বাগত বক্তব্য দেন।

সম্পাদক ফোরামকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো অনলাইনে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদের নামে যা পরিবেশন করেছে, তা যে একইসঙ্গে দায়িত্বহীন এবং রাষ্ট্রবিরোধী, সেটি সম্পাদক ফোরাম তাদের বিবৃতিতে পরিষ্কারভাবে বলেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আমরা বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজে বসবাস করি। আমরা বিশ্বাস করি, সমাজ ও গণতন্ত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীন বিকাশ অপরিহার্য। আওয়ামী লীগ শুধু সরকারে থাকা অবস্থায় নয়, বিরোধী দলে থাকার সময়ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে।  আসুন, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সবাই সম্মিলিতভাবে কাজ করি।’

সভাপতির বক্তৃতায় দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘রাষ্ট্র না থাকলে নাগরিকেরই অস্তিত্ব থাকে না। তাই রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশন কখনও সাংবাদিকতা হতে পারে না, এটি অপসাংবাদিকতা।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ডিএফপির মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হক সোহেল, এডিটরস গিল্ড নেতা মোল্লাহ আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, শাজাহান সরদার, শরীফ শাহাবুদ্দিন, একেএম বেলায়েত হোসেন, বাংলাদেশ বুলেটিনের সম্পাদক ও প্রকাশক মো. আশরাফ আলী, সংবাদ প্রতিদিন সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশের আলো সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, আমার বার্তা সম্পাদক জসীম উদ্দীন, সিটিজেন টাইম সম্পাদক তৌফিক হোসেন, সম্পাদক ফোরাম নেতা দুলাল আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক অয়ন শর্মা, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, দৈনিক ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন, সংবাদ সারাবেলা সম্পাদক আব্দুল মজিদ, সাউথ এশিয়ান টাইম সম্পাদক দীপক আচার্য, কান্ট্রি টুডে সম্পাদক হেমায়েত হোসেন, দৈনিক মুখপাত্র সম্পাদক শেখ জামাল হোসেন, বাংলাদেশ কণ্ঠ সম্পাদক ফারুক খান, সকালের সময় সম্পাদক নুর হাকিম প্রমুখ সভায় যোগ দেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
আপনারা সমালোচনা করবেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
প্রকাশিত হলো লিটলম্যাগ ‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা
প্রকাশিত হলো লিটলম্যাগ ‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি