রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বাসচাপায় নিহত দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৬

ঢাকা রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বাসের চাপা পড়ে পৃথক দুই ঘটনায় দুই জন নিহত হয়েছেন। দুজনের লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীর কদমতলী থানার ধোলাইপারে এক আইসক্রিম ফ্যাক্টরির শ্রমিক মো. নুরন্নবী (৪০) শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন। মোটরে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার সহকর্মীরা আহতাবস্থায় দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসেন। সকাল পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন নামে তার এক সহকর্মী জানান, নুরন্নবীর গ্রামের বাড়ি গাইবন্ধা সদরে। ঢাকায় তিনি ধোলাইপারেই থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করেন। নুরন্নবীর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টা দিকে গাবতলীর ডিপনগর এলাকায় দুই বাসের চাপায় মোস্তফা (৪৫) নামের একজন আহত হন। তিনি হিমাচল পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। আহত অবস্থায় তাকে তার সহকর্মী রবিউল প্রথমে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেকে পাঠানো হয়। রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস মোস্তফার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় থাকতেন।

/এফএস/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম