টুঙ্গিপাড়ায় পতিত জমিতে চাষ, সবজি এলো গণভবনে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ১১:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৪৮

তিন মাস আগে (৭ জানুয়ারি, ২০২৩) টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পূর্বের বিলে অনাবাদি পৈত্রিক জমি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি জলাভূমির অন্তর্গত ওই অঞ্চলের জমিগুলোতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষের নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে বার বার দেশবাসীকেও আহ্বান জানান সব অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনতে।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পৈত্রিক পতিত জমিতে চাষ করা শাকসবজি এলো গণভবনে

শুধু আহ্বান জানিয়েই বসে থাকেননি প্রধানমন্ত্রী। তাঁর তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ার অনাবাদি ও জলাভূমিতে নিমজ্জিত জমিতে চাষাবাদ করা হয়। তিন মাসের মধ্যে পতিত জমি ভরে ওঠে ফুলে-ফলে-ফসলে। টুঙ্গিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল বুধবার (৫ এপ্রিল) গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী তা পরিদর্শন করেন। এ সময় তিনি মুঠোফোনে টুঙ্গিপাড়ায় চাষাবাদের তিনটি ভিডিওচিত্র সবাইকে দেখান।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পৈত্রিক পতিত জমিতে চাষ করা শাকসবজি এলো গণভবনে

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পৈত্রিক পতিত জমিতে চাষ করা শাকসবজি এলো গণভবনে

প্রধানমন্ত্রী দেশবাসীকে বার বার কোনও জমি অনাবাদি না রাখার আহ্বান জানিয়ে আসছেন

টুঙ্গিপাড়ায় পতিত জমিতে চাষ, সবজি এলো গণভবনে

প্রধানমন্ত্রী মুঠোফোনে টুঙ্গিপাড়ায় চাষাবাদের তিনটি ভিডিওচিত্র সবাইকে দেখান

ছবি: ফোকাস বাংলা।

/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম