শুরু হলো সংসদের বিশেষ অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১১:৩১আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১১:৩৩

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তে উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সংসদের এই বিশেষ অধিবেশন (একাদশ সংসদের ২২তম) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হয়। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যদের স্বাগত জানান। সবার অংশগ্রহণে বিশেষ অধিবেশন কার্যকর ও প্রানবন্ত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলি মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলির সদস্যরা হচ্ছেন এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলির সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এরপর সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে স্মারক বক্তৃতা দেবেন। বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হবে হয়তো সংসদের শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল তাঁর দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

বিশেষ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাব সাধারণের ওপর আলোচনা করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন-

সাক্ষাৎকারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী: সরকারি ও বিরোধী দলের সহাবস্থানে সংসদ সমৃদ্ধ হয়

সংসদের বিশেষ অধিবেশন শুরু বৃহস্পতিবার

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম