শুক্রবার রাষ্ট্রপতির ভাষণ শেষে সংসদে সাধারণ প্রস্তাব তুলবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৩, ০০:৫৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০০:৫৬

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে সংসদে বৈঠক শুরুর পর সোয়া তিনটায় তিনি ভাষণ দেবেন।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের বৈঠক কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হবে। বিরতির পর সংসদে বৈঠক শুরু হলে সংসদ নেতা প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাধারণ প্রস্তাব তুলবেন। প্রস্তাব তোলার পর প্রধানমন্ত্রী তার উপর আলোচনা করবেন। এরপর শুক্রবারের বৈঠক মুলতবি করা হবে।

শনিবার (৮ এপ্রিল) সকাল দশটায় মুলতবি বৈঠক শুরু হলে প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবের উপর সাধারণ আলোচনা শুরু হবে। দুই দিনব্যাপী সাধারণ আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে সাধারণ প্রস্তাবটি গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি তুলবেন তা হলো- বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে সংসদের অভিমত এই যে, ‘বাংলাদেশ জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দুরূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা আকাঙ্খার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে গণতন্ত্র হবে সুসংহত,শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে,সকলের জন্য সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে, সংবিধানের এ অঙ্গীকারসমূহ পূরণে আমরা সকলে একযোগে কাজ করবো, গড়ে তুলবো আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা- এই হোক আমাদের প্রত্যয়।’

/ইএইচএস/এলকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম