তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোহেল তাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ২২:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২২:৪৫

তিন দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ)। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তিনি।

গণভবনের ফটকে সোহেল তাজের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সোহেল তাজের দাবি তিনটি হচ্ছে— ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় দিনকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা, ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবসকে’ রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান, জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে দাবিগুলো নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেন সোহেল তাজ। সেখানে তিনি বলেন, ‘এখন ইতিহাস নিয়ে কথা বলে লাভ কী, অনেকেই হয়তো সেই প্রশ্ন করতে পারেন। আমি বলতে চাই, আমাদের মতো গৌরবের ইতিহাস পৃথিবীর খুব কম দেশেরই আছে। যুদ্ধে বিজয় ছিনিয়ে আনার মতো গৌরবের ইতিহাস মানুষের জীবনে আর কী হতে পারে।’

দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে উল্লেখ করে সোহেল তাজ বলেন, ‘তাহলে তারা পতাকা হাতে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে। আমি চাই, নতুন প্রজন্ম এই শক্তিকে ধারণ করুক। সঠিক ইতিহাস না জানলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা যাবে না। ইতিহাসে যেন কোনও কালো শক্তি হানা দিতে না পারে।’

বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নের প্রশংসা করে তিনি অনুরোধ রাখেন, দেশের ভবিষ্যতের স্বার্থে, মুক্তিযুদ্ধে শহীদদের ঋণ শোধের স্বার্থে ও সম্মানার্থে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম