ডাস্টবিনে মরা গরু!

ওমর ফারুক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৮

ডাস্টবিনে মরা গরু সিটি করপোরেশনের ডাস্টবিনে নাগরিক জীবনের সব রকমের ময়লা আবর্জনাই ফেলা হয়। গৃহস্থালির আবর্জনা থেকে শুরু করে রাস্তার ময়লাও যায় ডাস্টবিনে। কখনও কখনও সদ্য ভূমিষ্ঠ শিশু, হত্যার শিকার মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ কিংবা মৃত ছোট প্রাণীর দেহও ডাস্টবিনে যায়। কিন্তু এবার নিয়ম অমান্য করে ডাস্টবিনে ফেলা হলো আস্ত মরা গরু।

শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫১ নম্বর ওয়ার্ডের দোলাইরপাড় হাইস্কুলের সামনের সড়কে রাখা ডাস্টবিনে মৃত গরুটি ফেলা হয়। গরুর পাগুলো বাঁধা। মাথা দড়ি দিয়ে বাঁধা হয়েছে কন্টেইনারের সঙ্গে।

এত বড় মরা গরু ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীরা কীভাবে এই ডাস্টবিনে তুললেন আর এটা কোথা থেকে আনা হল- জানতে চাইলে সেখানে আবর্জনা ফেলতে থাকা নারী কর্মী বললেন, ‘এইডা তো আমরা তুলি নাই। দোলাইরপাড়ের যুক্তিবাদী গলির একটি খামারের লোকজন জোর কইরা গরুডারে এই ডাস্টবিনে রাইখা গেছে।’

অদূরে দাঁড়িয়ে থাকা খামারের কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, খামারের মালিকের নির্দেশে মৃত গরুটি ডাস্টবিনে ফেলা হয়েছে। খামার মালিকের নাম ও ফোন নম্বর জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

কিছুক্ষণ পর ডাস্টবিনের সামনে এলেন এক পুরুষ পরিচ্ছন্নতা কর্মী। তিনিও জানালেন একই কথা। তবে তিনি দ্রুত মরা গরুটি কুড়িয়ে পাওয়া পলিথিন দিয়ে ঢেকে দেন। নারী কর্মীও দ্রুত আবর্জনা ফেলতে থাকেন। ঘণ্টাখানেক পর বোঝাই গেল না ডাস্টবিনের ভেতর কোনও মরা গরু পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, খামারের মালিক নিশ্চয়ই গরীব নন। তিনি ইচ্ছা করলে এটাকে দূরে কোথাও নিয়ে মাটিচাপা দিয়ে রাখতে পারতেন। অথচ এখানে ফেলার পর চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

যোগাযোগ করা হলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, যে কোনও পশু মারা গেলে তার মালিক নিজ উদ্যোগে এটাকে মাটিচাপা দেবেন অথবা পুড়িয়ে ফেলবেন। মরা প্রাণীর দেহ আমাদের ডাস্টবিনে আসার কথা না। এটা অপসারণের দায়িত্বও আমাদের না। কারা এ কাজ করল আমরা এখনই খবর নিচ্ছি।

/ওএফ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম