ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:২২

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তবে সেটি ঠিক করার (অপপ্রয়োগ বন্ধের) চেষ্টা চলছে।’

রবিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে) একটা প্রশ্ন তোলা হয়েছে। আমরা বলেছি যে—আমরা মনে করি এই আইনের প্রয়োগ কোনও কোনও ক্ষেত্রে ঠিকমতো হয়নি। সেগুলো আমরা বিচার করছি এবং যদি কোনও দুর্বলতা থাকে; তবে আমরা সেটি ঠিক করে ফেলবো। তাদের দেশেও সাইবার স্পেসের আইন আছে। সব দেশেই এটি হতে পারে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকস্বাধীনতা নিয়ে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি বলেছি, আমার দেশে ১ হাজার ২৫১টি দৈনিক পত্রিকা প্রকাশ হয়। যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, সেখানেও কিন্তু দৈনিক পত্রিকা বের হয় ১ হাজার ২৭৯টি।’

তিনি বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা শেখানোর প্রয়োজন নাই… আমরা বলেছি যে বাকস্বাধীনতা হরণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। এটি দুটি কারণে করা হয়েছে। একটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে রায়ট যাতে না করতে পারে এবং আরেকটি হচ্ছে কোনও ব্যক্তিবিশেষকে কোনও কারণ ছাড়া মিথ্যা প্রচারণার মাধ্যমে অসম্মান যেন করা না হয়।’

পররাষ্ট্রমন্ত্র্রী বলেন, ‘সব দেশেই এই ধরনের আইন আছে। কিন্তু কখনও কখনও প্রয়োগের ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। সেটি আমরা ঠিক করবো।’

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি