আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলা

নথি জমা দিতে মিয়ানমারের ১০ মাস সময় বৃদ্ধির আবেদন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৪:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:৪৭

রোহিঙ্গা গণহত্যার মামলায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) কাগজপত্র ও নথি জমা দেওয়ার জন্য সময় ১০ মাস বাড়ানোর আবেদন করেছিল মিয়ানমার। সেই আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। এর পরিবর্তে দেশটিকে এক মাস সময় বাড়িয়ে দিয়েছেন বিচারক।

আগামী ২৪ এপ্রিল যুক্তি-তর্ক খণ্ডন নথি (কাউন্টার মেমোরিয়াল) জমা দেওয়ার তারিখ ছিল মিয়ানমারের। কিন্তু গত মার্চ ২৩ এপ্রিল এক আবেদনে তারা জানায়, তাদের অর্থনৈতিক সংকট এবং মিয়ানমারের ভাষায় লেখা নথি ইংলিশে অনুবাদ করার জন্য তাদের ১০ মাস সময় দরকার। সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি কাউন্টার মেমোরিয়াল জমা দিতে চায় তারা।

মিয়ানমার মার্চে যখন সময় বৃদ্ধির আবেদন করে ওই সময়ে চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন পাইলট প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছিল।

কোর্ট এ বিষয়ে মামলার বাদী গাম্বিয়ার মতামত জানতে চাইলে দেশটি এর বিরোধিতা করে জানায়, অনুবাদ করার জন্য অথবা অর্থনৈতিক সংকটের কারণে সময় বৃদ্ধি করার নজির নেই। এছাড়া এর আগে মিয়ানমার নির্দিষ্ঠ সময়ে তাদের নথি জমা দিয়েছে। এবার সময় বাড়ানো হলে সেটি মিয়ানমারের জন্য সুবিধাজনক হবে না।

সবকিছু বিবেচনা করে কোর্ট মিয়ানমারকে এক মাস সময় বাড়িয়ে ২৪ মে তাদের নথি জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

২০১৯ এর নভেম্বরে গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়ার মামলা করার অধিকার ও যোগ্যতা নিয়ে মিয়ানমার প্রশ্ন উঠালে প্রাথমিক শুনানির পর কোর্ট গাম্বিয়ার পক্ষে রায় দেয়। এরপর গাম্বিয়া ও মিয়ানমার একাধিক সময়ে তাদের নথি জমা দিয়েছে।

আরও পড়ুন-

রোহিঙ্গা প্রত্যাবাসন পাইলট প্রকল্প নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী