সরকারি অফিস- আদালত খুলছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ০৮:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৮:০০

টানা ৫ দিনের ঈদের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৮ এপ্রিল মঙ্গলবার। আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।

ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) ও ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ছিল ঈদের ছুটি।

ঈদ শনিবার হওয়ায় এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা ৫ দিন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন। 

এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে। 

২০ এপ্রিল ছুটি থাকায় এবার ঈদে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম