অভিষেক উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মে ২০২৩, ০০:১৯আপডেট : ০৭ মে ২০২৩, ০০:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৬ মে) রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি মহামান্য আপনার এবং মহামহিম রানি ক্যামিলার ঐতিহাসিক গৌরবময় অভিষেক উপলক্ষে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসকে তার আন্তরিক সমর্থনের কথা জানান।

শেখ হাসিনা বলেন, তিনি আত্মবিশ্বাসী যে রাজা তৃতীয় চার্লসের দূরদর্শী ও বিচক্ষণ রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধিতে অব্যাহতভাবে সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করবে। তিনি বলেন, আগামী দিনে দুই কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের হবে।

তিনি রাজা ও রানির সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি