আজ সকাল ৮টা থেকেই খুলে দেওয়া হবে মেলা প্রাঙ্গণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:১৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:২৪

অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ অমর একুশে উপলক্ষে আজ  সকাল ৮টা থেকেই গ্রন্থমেলা খুলে দেওয়া হবে। পাশাপাশি দিনভর কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত থাকবে।
সকাল ৯টা থেকে ধানমণ্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে প্রথম আলোর আয়োজনে বর্ণমেলা। এ উপলক্ষে শিশুদের নানা আয়োজনের মধ্য দিয়ে হাতে খড়ির ব্যবস্থা করা হয়েছে।
মাতৃভাষা ও জাতীয় সংস্কৃতির সঙ্গে উন্নয়ন বিষয়ে বিকেল আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে অধ্যাপক মোজাফফর আহমেদ মিলনায়তনে ‘মাতৃভাষা, সংস্কৃতি এবং উন্নয়ন: জাতীয় ও আঞ্চলিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হবে।   সংলাপে, গঙ্গা-হিমালয় অঞ্চলের ভাষা-জাতি-সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মনিপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-গবেষকরা অংশ নেবেন।
এছাড়া, বিকেল ৪টা থেকে গণজাগরণমঞ্চ আয়োজিত একুশের গান ও পঙ্‌ক্তিমালা শিরোনামে কর্মসূচি পালন করা হবে। শাহবাগ প্রজন্ম চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম