বার্ষিক উন্নয়ন কর্মসূচি

সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, দ্বিতীয় জ্বালানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৮:২৮আপডেট : ১১ মে ২০২৩, ১৮:২৮

আগামী অর্থবছরে (২০২৩-২৪) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২৮ দশমিক ৮৮ শতাংশ। এই খাতের মোট ব্যয়ের মধ্যে ৪৪ হাজার ৫৭১ কোটি টাকা সরকারি তহবিল থেকে আসবে। বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩১ হাজার ৩৭৩ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে। এই বিভাগ বরাদ্দ পাচ্ছে ৩৪ হাজার ৬২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এডিপি অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

দ্বিতীয় সর্বোচ্চ এডিপিতে বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১৬ দশমিক ৮৮ শতাংশ। এ খাতের বেশিরভাগ ব্যয় হবে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে। এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৭৭৫ কোটি টাকা।

এছাড়া, রেলপথ মন্ত্রণালয়কে ১৪ হাজার ৯৬০ কোটি টাকা (৫ দশমিক ৬৯ শতাংশ) বরাদ্দ দেওয়া হয়েছে. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে ১৪ হাজার ৮৬ কোটি (৫ দশমিক ৩৬ শতাংশ). বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ১২ হাজার ৯৮০ কোটি (৪ দশমিক ৯৪ শতাংশ), স্বাস্থ্য সেবা বিভাগকে ১২ হাজার ২০৯ কোটি (৪ দশমিক ৬৪ শতাংশ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ১২ হাজার ১৮ কোটি (৪ দশমিক ৫৭ শতাংশ), নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে ৯ হাজার ৪৭৩ কোটি (৩ দশমিক ৬০ শতাংশ) এবং সেতু বিভাগের জন্য ৯ হাজার ৬৪ কোটি (৩ দশমিক ৪৫ শতাংশ) টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি প্রকল্প হচ্ছে- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (৯ হাজার ৭০৭ কোটি), মাতারবাড়ি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প (৯ হাজার ৮১ কোটি), চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)(৮ হাজার ৫৮৬ কোটি), ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (৫ হাজার ৮৭০ কোটি), পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (৫ হাজার ৫০০ কোটি), হযরত শাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসাদরণ প্রকল্প (৫ হাজার ৪৯৯ কোটি), ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট (পিএফডি)(৪ হাজার ৬৯৬ কোটি), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানিজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-১) (৩ হাজার ৯১১ কোটি), বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প (৩ হাজার ৭৭৮ কোটি), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) (৩ হাজার ৪২৫ কোটি)।

সাংবাকিদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রতিবারের মতো এবারও মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, মেট্রোরেল ও পদ্মা সেতুতে বড় বরাদ্দ থাকছে। এছাড়া কর্ণফুলী টানেল, মেট্রোরেল, পদ্মা রেল সংযোগ, যমুনা রেল সেতু ও দোহাজারী-কক্সবাজারের মতো যোগাযোগ এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবকাঠামোর মতো বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। আগামী অর্থবছরে এগুলোর বাস্তবায়ন কাজ শেষ করার কথা রয়েছে। চলমান বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দিয়ে আগামী অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ এডিপি বরাদ্দ রাখা হয়েছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম