মানিকগঞ্জে ভাগ্নের হাতে তিন মামা খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৫

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জমি-জমা এবং পাওনা টাকার নিয়ে বিরোধের জেরে ভাগ্নে জাহিদ ও তার সমর্থকদের হাতে তিন মামা খুন হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এই  ঘটনা ঘটে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এই খুনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, গোবিন্দল গ্রামের আপন দুই ভাই করিম মোল্লা (৫০) ও টেন্ডুল মোল্লা (৪৫) এবং তাদের চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)। এদেরকে টেটা, দা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এসময় আরও ১০/১২ জন আহত হয় বলে জানা গেছে।

ওসি সৈয়দুজ্জামান জানান, জাহিদ ও তার সমর্থকের হামলায় ওই তিনজন খুন করেছেন। জমি সংক্রান্ত ও পাওনা টাকা নিয়ে এদের মধ্যে বেশ কিছুদিন ধরে রেশারেশি চলছিল।

তিনি আরও জানান, আহতদের সিংগাইর ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি বলে জানান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম