সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি শুনানি শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৯:৩৩আপডেট : ১৪ মে ২০২৩, ১৯:৪০

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি নিয়ে শুনানি আজ রবিবার (১৪ মে) শেষ করেছে নির্বাচন কমিশন। এসব আবেদন ও শুনানি পর্যালোচনা করে জুনের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘সবশেষ আদমশুমারি প্রতিবেদন এবং জিআইএস ম্যাপসহ পক্ষে-বিপক্ষে আবেদন পর্যালোচনা, শুনানিতে যুক্তি উপস্থাপন নিয়ে কমিশন আবার বসে পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। আমাদের হাতে জুন মাসটা আছে, এর মধ্যেই সীমানা চূড়ান্ত করা হবে।’

এদিকে স্থানীয় সরকারের ৫০টির মতো ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সাতটি পৌরসভায় আগামী মাসের মধ্য জুলাইয়ে ভোট করার সিদ্ধান্ত হয়েছে। ইসি সচিব জানান, ঈদুল আজহা এবং এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় রেখে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দুই সপ্তাহে এসব ভোটের তফসিল ঘোষণা হবে। চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি কর্মকর্তা জানান, বৈঠকে ২১টি ইউপি সাধারণ, ২০টি ইউপি’র বিভিন্ন পদে উপনির্বাচন, সাতটি পৌরসভায় সাধারণ, ১০টির মতো পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন এবং তিনটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের আপ্যায়ন ভাতার বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা সংসদ নির্বাচনসহ কোথায় কী আছে তা দেখে প্রস্তাব দেবে। এরপর সিদ্ধান্ত হবে।’

গাজীপুর সিটি ভোটের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে সবধরনের সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। আমরা তাকে সহায়তা দেবো। ইভিএম-জনবলের সহায়তা আমরা দেবো, বাকি কাজটা রিটার্নিং কর্মকর্তা করবেন। সকল সিটি করপোরেশনে ভোট আয়োজনের জন্য প্রস্তুত ইসি।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম