চলতি মাসে আসছে না মিয়ানমার প্রতিনিধি দল, অজুহাত ‘মোখা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৭:০৩আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:২০

রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে চলতি মাসে মিয়ানমার প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সাইক্লোন ‘মোখা’র অজুহাত দেখিয়ে সেটি পিছিয়ে দিয়েছে মিয়ানমার। এর আগে গত ৫ মে বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিনিধিরা রাখাইন সফর করেন। নিজেদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির জন্য এ মাসেই মিয়ানমার তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছিল।

বৃহস্পতিবার (১৮ মে) এ বিষয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘সম্প্রতি সাইক্লোন মোখার কারণে রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। মিয়ানমারের প্রতিনিধি দলটি মে মাসে আসার কথা ছিল। কিন্তু তারা কবে আসবে এবং প্রত্যাবাসন কবে শুরু হবে, সেটির তারিখ এখনও ঠিক হয়নি। তবে সম্ভবত শিগগিরই এই তারিখ নির্ধারিত হবে।’

‘মোখা’র মূল ক্ষতি হয়েছে রাখাইনে, কাজেই তাদের এ মাসে আসার কথা থাকলেও এখন তা না হয়ে পরবর্তীকালে তারিখ নির্ধারণ হবে বলে তিনি জানান।

সেহেলি সাবরিন বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধি ও রোহিঙ্গাদের প্রতিনিধিরা রাখাইন সফর করেছে মে মাসের প্রথম সপ্তাহে। রোহিঙ্গা প্রতিনিধিরা যখন রাখাইনে গিয়েছিল, তখন তাদের কিছু পর্যবেক্ষণ ছিল। তারা সেগুলো আমাদের জানিয়েছেন, আমরা সেগুলো মিয়ানমারকে জানিয়েছি।’

তিনি বলেন, ‘মিয়ানমারের যে প্রতিনিধি দল আসবে, তারা রোহিঙ্গাদের প্রথম ব্যাচের যে দলটি প্রত্যাবাসন করবে, তাদের কাছে বিষয়গুলো পরিষ্কার করবে বলে আমরা আশা করি।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম