মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৩, ০০:০৬আপডেট : ২২ মে ২০২৩, ০১:১৭

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই সময়ে তাদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।

রবিবার (২১ মে) ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি বা তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এ কারণে রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ এখন বেশি দেখা যেতে পারে।

সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন সব নাগরিককে আগাম সতর্কতা মেনে চলা উচিত বলে জানায় দূতাবাস।

এ ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও এটি কখনও কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের বিষয়ে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত দেখা, জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা, পরামর্শ মেনে চলার অনুরোধ করা হয়।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম