নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সংসদীয় সাব কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ২০:২৮আপডেট : ২৩ মে ২০২৩, ২০:২৮

২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে চায় সরকার। এ লক্ষ্যমাত্রা পূরণে সঠিক রূপরেখা প্রণয়ন এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও তা দূরীকরণে লক্ষ্যে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আবু জাহিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমান।

মঙ্গলবার (২৩ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৈঠকে সরকারি প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে সেসব প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরিভিত্তিতে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়। ঘন ঘন লোডশেডিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম