মার্কিন ভিসানীতির যথেচ্ছ প্রয়োগ হবে না, আশা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ২০:০৯আপডেট : ২৬ মে ২০২৩, ১২:২৮

মার্কিন নতুন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ হবে না বলে আশা করে বাংলাদেশ। ওয়াশিংটনের ঘোষণাটিকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার লক্ষ্যে সকল পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির প্রেক্ষাপটে বিবেচনা করছে ঢাকা। তবে বাংলাদেশ আশা করে যে এই ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সাথে অনুসরণ করা হবে।

বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ভিসা নীতি নিয়ে এক প্রতিক্রিয়ায় একথা বলেন।

তিনি বলেন, ‘মার্কিন নতুন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ আশা করি তাদের উদ্দেশ্য নয়।’

বাংলাদেশ বিষয়টিকে কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুশি বা অখুশির বিষয় নয়। আমরা বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছি কারণ তারা বলেছেন— প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক যাত্রায় অবাধ ও সুষ্ঠ নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটিকে আমলে নিয়ে তারা এটি করেছেন। আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছি।’

আরও পড়ুন:

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা পলিসি ঘোষণা

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক