বনানীতে পুলিশের গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০

মোটরসাইকেল দুর্ঘটনা রাজধানীর বনানীতে পুলিশের রিক্যুইজিশন করা শেখর পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালককে আটক করেছে পুলিশ।

নিহতের নাম রিয়াজ উদ্দিন তপু (২২)। আহতের নাম রবিন সরকার (২১)। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের উত্তর বিভাগের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুসরাত জাহান মুক্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুলিশের রিক্যুইজিশন করা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি একটি মোবাইল কোম্পানিতে কাজ করেন বলে জানতে পেরেছি। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

বাসটি বনানী থানা রিক্যুইজিশন নিয়েছিল। 
/এআরআর/এআর/এএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম