শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: নির্বাচন কমিশনার

বাগেরহাট প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৫

ইউপি নির্বাচন-২০১৬ শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) মো. জাবেদ আলী। তিনি বলেন,  ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা- কর্মচারীদেরও আচরণবিধি মানতে হবে। আইন এবং বিধি অনুযায়ী তারা নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন। যদি নির্বাচন কমিশনের কাছে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আসে, তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলামসহ সব রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।

/এআর/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম