ভূমির যেসব সুবিধা পাওয়া যায় অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ২০:১৪আপডেট : ০৪ জুন ২০২৩, ২০:১৪

ভূমির যেসব সুবিধা বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে তার তথ্য তুলে ধরেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। রবিবার (৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

ভূমিমন্ত্রীর তথ্য অনুযায়ী যেসব সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে তা হলো, অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে শতভাগ হোল্ডিং ডাটা এন্ট্রিকরণ, শতভাগ ই-নামজারি আবেদন গ্রহণ ও ই-নামজারি নিষ্পত্তি, ভূমি রেকর্ড ডিজিটাইজেশনের আওতায় অনলাইনে খতিয়ান সরবরাহ, অনলাইনে জলমহাল ইজারা কার্যক্রম সম্পাদন। ‍

সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ৫ হাজার ২৬৫টি সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। দেশের ২৫টি জেলায় সম্পত্তি বিনিময় মামলা চলছে বলে জানান ভূমিমন্ত্রী। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১ হাজার ২৮৫ মামলা চলছে।

হাজী সেলিমের আরেক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, সারাদেশে বর্তমানে নদী সিকস্তি জমির পরিমাণ ৩ লাখ ৯১ হাজার ২৮৪ দশমিক ৩৪৪৩ একর। এ জমির জন্য কোনও খাজনা আদায় করা হয় না।

পাঁচ বছরে ২০ লাখ পর্যটক

সরকার দলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পর্যটন খাতে প্রতিবছর বিপুল পরিমাণ বার্ষিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এর মধ্যে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশে আসেন ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ছয় লাখ ২১ হাজার ১৩১ জন। এতে ৩ হাজার ২২০ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আয় হয়।   

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম