দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকার প্রয়োজন নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ১৮:৩০আপডেট : ১১ জুন ২০২৩, ১৯:০৫

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের কোনও ধরনের ভূমিকা নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

জাতিসংঘকে কোনও দায়িত্ব দেওয়া হবে কিনা– এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এর কোনও প্রয়োজন নেই। জাতিসংঘকে তখনই দায়িত্ব দেওয়া হয় যখন পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করে। তারা কাজ করে যুদ্ধ পরিস্থিতিতে, গৃহযুদ্ধ পরিস্থিতিতে। বাংলাদেশের পরিস্থিতি অনেককাল আগে এরকম ছিল।’

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করা হচ্ছে এবং অনেক সময় এটি যথেষ্ট হয় না। সেটিকে সার্টিফাই করা লাগে এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা এসে দেখবেন এবং বলবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিপালন করবে।’

রাজনৈতিক সংলাপ

বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা রাজনৈতিক সংলাপের বিষয়ে বলছেন কিনা প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কখনোই কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

রাজনৈতিক সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনও বৈঠকের অংশ গত ৯-১০ বছরে হইনি এবং আমাকে কেউ বলেনি। আমি নিশ্চিত, নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসতে হবে এ ধরনের প্রস্তাবনা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও নীতিনির্ধারককে কোনও রাষ্ট্রর কেউ দেননি। নির্বাচনকালীন সরকারে বর্তমান সংবিধানের বাইরে কোনও কাঠামোর ধারে-কাছেও কোনও সুপারিশ কেউ করেনি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ এটি নিয়ে কেন বলছেন তা আমার জানা নেই। কিন্তু আমরা কোনও রাষ্ট্র থেকে বা কোনও আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে চাপে থাকা তো দূরের কথা, প্রস্তাবনা আকারেও কিছু আসেনি।’

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী