‘বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ২০:৫৫আপডেট : ১১ জুন ২০২৩, ২২:০৭

সরকারি দলের এমপিরা বলেছেন, দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারও উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।

রবিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৭০ ও ১৯৭১ সালের নির্বাচন কি ভালো ছিল না? তাদের উপদেশ শুনতে হবে! যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়—তখন তারা মানবাধিকারের কথা বলেনি। এখন তারা নাকি গণতন্ত্রের জন্য ব্যস্ত।’

সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে যে দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণ করে। দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ নিজেরাই যথেষ্ট। নির্বাচন নিয়ে কারও উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’

সরকারি দলের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম