দশম গ্রেডে বেতন স্কেলের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:২৮

মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের মতো সমান সুযোগ-সুবিধা, অধিকার ও দশম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা কৃষিবিদরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এই মানববন্ধনের আয়োজন করে। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ধান, পাট, আলু, গম, তুলা, ইক্ষুসহ বিভিন্ন ফসলের গবেষণায় ডিপ্লোমা কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু তাদের সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না।
ডিপ্লোমা কৃষিবিদরা বলেন, আমাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজও সে ঘোষণা বাস্তবায়ন হয়নি। আমরা খুব দ্রুতই সেই ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই।
তারা বলেন, ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দেশের খাদ্য নিরাপত্তায় রোদ-বৃষ্টি ঝড় উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। অথচ কৃষিবিদরা আজকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেডে বেতন দেওয়া হলেও তাদের ১১তম গ্রেডে বেতন দিয়ে বৈষম্য করা হচ্ছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আকতার, মহাসচিব আব্দুর রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক শেখ শহীদ মো. আব্বাস, আকবর জালালাল প্রমুখ।

আইএস/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী