বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেজিস্টার্ড আইটি ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০২৩, ২১:৪৬আপডেট : ১৪ জুন ২০২৩, ২১:৪৬

বাংলাদেশে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেজিস্টার্ড আইটি ফ্রিল্যান্সার কমিউনিটি রয়েছে। তাদের আরও দক্ষ ও উন্নত করতে একটি নতুন ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করার পাশাপাশি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কাতারে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ পঞ্চম সম্মেলনে ‘স্মার্ট অ্যান্ড ইনোভেটিভ সোসাইটির জন্য স্বল্পোন্নত দেশগুলোতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই তথ্য জানান।  

বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধরিত প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত সরকার দলীয় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়। সরকারপ্রধান জানান, সবার জন্য আইটি দক্ষতার উন্নয়ন আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব অ্যান্ড স্কুল প্রতিষ্ঠার পদক্ষেপের কথা উল্লেখ করেছি। পরবর্তীতে একনেক ও মন্ত্রিপরিষদে ইনস্টিটিউট অব ন্যানো টেকনোলজি প্রতিষ্ঠার প্রকল্পটি হয়।

শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি প্রকল্পের আওতায় ২০১০-২০১৬ পর্যন্ত দেশে পিএইচডি’র জন্য মাসিক ৪০ হাজার টাকা, পিএইচডিত্তোর মাসিক ৪৫ হাজার টাকা, বিদেশে (অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপের দেশসমুহ) এমএস/পিএইচডি’র জন্য মাসিক ১ লাখ ২০ হাজার এবং এমএস/পিএইচডি অন্যান্য দেশে মাসিক ৬৫ হাজার টাকা হারে লিভিং অ্যালাউন্স দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট থেকে ২০১৭ থেকে ২০২৩ সালের ১ জুন পর্যন্ত এমএস বাৎসরিক ৫৪ হাজার টাকা, এমফিল প্রথম বর্ষ ৬৮ হাজার টাকা ও দ্বিতীয় বর্ষ ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ৩ লাখ (নবায়ন সাপেক্ষে তিন বছর) টাকা হারে মাসিক লিভিং অ্যালাউন্স দেওয়া হয়েছে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম