দুদককে অনুসন্ধান-তদন্তের কাজ দ্রুত শেষ করার নির্দেশ রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০২৩, ১৫:৫৪আপডেট : ১৫ জুন ২০২৩, ১৭:০৯

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তকাজ দ্রুততার সঙ্গে শেষ করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১৫ জুন) দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করুন।’

তিনি দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তকাজ দ্রুততার সঙ্গে শেষ করারও নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবরাও উপস্থিত ছিলেন।

খবর: বাসস

 

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম