আগারগাঁও-মতিঝিলে মেট্রোরেল চলবে অক্টোবর থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৩:৫২আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫:০৬

আগামী অক্টোবর মাস থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মেট্রোরেলের (এমআরটি-৬) আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এরই মধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।’

‘মেট্রোরেল জাতীর সম্পদ’ উল্লেখ করে এটি রক্ষায় সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে।’ এসময় মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ আরও অনেকেই।

এর আগে গতবছরের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, মতিঝিল পর্যন্ত চালু হলে নতুন এই গণপরিবহনে পূর্ণাঙ্গ সুবিধা পাবে রাজধানীবাসী।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম