বর্ষবরণে যৌন হয়রানির ঘটনা পুনঃতদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৭

পহেলা বৈশাখে যৌন নিপীড়ন গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় নারীদের যৌন হয়রানির বিষয়ে মামলার পুনঃতদন্ত প্রতিবেদন আগামী ২৩ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই আদেশ দেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদা আক্তারের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। এ বিষয়ে পুনঃতদন্ত প্রতিবেদন তৈরি করে ২৩ মার্চের মধ্যে আদালতে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত বছরের ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলা নববর্ষের উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা এবং তদন্তের উদ্যোগ নেয়।

/টিএইচ/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় সংসদে উদ্বেগ
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় সংসদে উদ্বেগ
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ