রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি ও তিন নির্বাচন কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৪:২০আপডেট : ১৯ জুন ২০২৩, ১৬:৫৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও তিন নির্বাচন কমিশনার। সোমবার বেলা সাড়ে ১২টায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গভবনে দেখা করেন তারা।

এসময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ মিনিট বঙ্গভবনে ছিলেন তারা। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে অবস্থান করায় এ সময় ছিলেন না।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনে স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘ভোট নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সব নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, ‘কিছু কারিগরি ত্রুটি ছাড়া ইভিএম নির্বাচনে সফলভাবে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছে। আর ভোটকেন্দ্র চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান আছে।

প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

সাক্ষাতের পর নির্বাচন কমিশনার আহসান হাবিব খান গণমাধ্যমকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ।’

গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ৬ শতাধিক নির্বাচন করেছে। জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন শেষ হতে যাচ্ছে। বুধবার (২১ জুন) রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন রয়েছে।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম