প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৫ ক্রীড়াবিদ-সংগঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৭:৪২আপডেট : ১৯ জুন ২০২৩, ২৩:৩৮

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে দেওয়া ৯১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৯ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন সাঁতারু প্রিয়াংকা দাসকে ১০ লাখ, প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় ও সংগঠক মো. জাহিদ মাহমুদকে ১০ লাখ টাকার চেক,  জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার সৈয়দ মোহাম্মদ সাইদুল হককে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ৫ লাখ টাকার চেক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলাকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, সাবেক ফুটবলার এস কে বসির আহাম্মেদকে ১ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি ক্রীড়াবিদদের সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকেন। তিনি ক্রীড়াসেবকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’-এ করোনার সময়ে ৫০ কোটি টাকাসহ মোট ৬০ কোটি টাকা সিডমানি প্রদান করেছেন।’

বর্তমানে প্রতিষ্ঠানটির সিডমানি সাড়ে সাতষট্টি কোটি টাকা। যার মুনাফা এবং প্রতিবছর সরকারের রাজস্ব বাজেট থেকে পাওয়া অর্থ দিয়ে অধিকসংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান এবং এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া আমরা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ গ্রহণ করেছি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম