সিলেট-রাজশাহীতে ৪০ শতাংশের বেশি ভোট পড়ার আশা ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৫:৪৮আপডেট : ২১ জুন ২০২৩, ১৫:৪৮

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দিন শেষে গড়ে ৪০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণের পর চার ঘণ্টার পরিস্থিতি দেখে  বুধবার (২১ জুন) দুপুরে এই তথ্য জানান তিনি।

সকাল ৮টায় দুই সিটি নির্বাচনের ভোট শুরু হয়ে বিরতীহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে হালকা বৃষ্টি হয় রাজশাহী সিটির নির্বাচনি এলাকায়। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ার আভাসের মধ্যে কিছু এলাকায় ইভিএমে ভোট নেওয়ার ধীর গতির অভিযোগও ছিল।

এদিকে সিলেট ক্ষমতাসীন দলের প্রার্থীরা ভোট উৎসবমুখর বললেও জাতীয় পার্টির প্রার্থীরা এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে।

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, ভোটার শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনও অনিয়ম নেই। বৃষ্টির কারণে কিছুটা উপস্থিতি কমলেও সার্বিকভাবে ভোটার উপস্থিতি অনেক ভালো।

ভোটের সম্ভাব্য হার প্রসঙ্গে তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা তো  সঠিকভাবে বলা যাবে না। তবে (দিনশেষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা) ৪০ শতাংশের ওপরে ভোট কাস্ট হবে।

কোথাও কোনও প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ কমিশনের কাছে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান