ডেমরা-আফতাবনগরে ৬ নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ০০:৫২আপডেট : ২৭ জুন ২০২৩, ০০:৫২

সম্প্রতি রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের দড়ি ছিঁড়ে তিন জন নির্মাণশ্রমিক নিহত এবং আফতাবনগরে নির্মাণাধীন ভবনে তিন জন নির্মাণশ্রমিক নিহত ও একজন শ্রমিক আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এসময় প্রতিমন্ত্রী নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তার ঘোষণা দেন।

সোমবার (২৬ জুন) এক শোক বার্তায় প্রতিমন্ত্রী এসব হতভাগ্য শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি মর্মান্তিক এ দু'টি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শ্রম প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা এবং আহত শ্রমিককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় ক্রেনের দড়ি ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ শ্রমিক হলেন— মিজান (৩০), মোস্তফা (৪২) ও জাফর (৫০)। এদিকে আফতাবনগরে গত বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টার দিকে নির্মাণাধীন ভবনে প্লাস্টার করার সময় মাঁচা ভেঙে চার শ্রমিক ৭ তলার ওপর থেকে পড়ে তিনজন শ্রমিক নিহত হন এবং একজন আহত হন। আফতাবনগরে নিহত ৩ শ্রমিক হলেন রবিউল (৩০), সুমন (৩২) এবং কামাল (৩০)। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক  এ কে এম সালাউদ্দিন জানান,  দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দু'টি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আজকালের মধ্যে রিপোর্টও পাওয়া যাবে বলে উল্লেখ করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম