দুই দিনের সফরে নির্বাচনি এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৮:০০আপডেট : ২৮ জুন ২০২৩, ১৮:৪১

দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ জুলাই) সকাল ৮টায় সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেবেন বলে তার সফর কর্মসূচি সূত্রে জানা গেছে।

ওই দিন সকাল ১১টায় কোটালীপাড়া পৌঁছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুরে তিনি কোটালীপাড়া থেকে পিতৃভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন রবিবার (২ জুলাই) সকাল ৯টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে বিকাল ৩টায় তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রী আগে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া যাওয়া আসা করলেও পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে তিনি সড়ক পথেই টুঙ্গিপাড়া যাওয়া আসা করছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এবারের সফরও সড়ক পথে সম্পন্ন করবেন।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি