৯৮টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৬

স্টেডিয়াম ৯৮টি উপজেলায় মিনি স্টোডিয়াম নির্মাণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ ১২ হাজার টাকা। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করার লক্ষ্যে এই প্রস্তাব পাঠানো হয়েছে। মঙ্গলবার  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে  এ তথ্য জানানো হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল।
বৈঠকে কমিটি সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।
১৭তম বৈঠকে গৃহীত সুপারিশগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং যুব উন্নয়ন অধিদফতরের ন্যাশন্যাল সার্ভিস প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্মিত কোনও স্টেডিয়াম বা স্থাপনার কোনও পরিবর্তন বা সংস্কার করার প্রয়োজন হলে জেলা ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সূত্র: বাসস।

/এফএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম